বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চীনা অর্থায়নে রংপুরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মানের পরিকল্পনা, গঙ্গাচড়ায় প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

 

রংপুর ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরে চীনের অর্থায়নে ১,০০০ শয্যার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীটারী ইউনিয়নের চর কলাগাছি এলাকায় প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বিশ্বব্যাংকের লিড ইকোনোমিস্ট শহিদুর রহমান খন্দকার, সাবেক ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট ফরহাদ আহমেদ, জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিদর্শনে অংশ নেন।

প্রাথমিকভাবে ২০ একর খাসজমিকে হাসপাতালের জন্য উপযোগী হিসেবে বিবেচনা করা হয়েছে। শিগগিরই চীনা বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করবেন।

এই হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।

স্থানটি তিস্তা সেতু সংলগ্ন হওয়ায় রংপুরসহ আশপাশের জেলার সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এটি ভবিষ্যতে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট গড়ার পথও তৈরি করতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ