বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জেলা প্রশাসকের নির্দেশনায় লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছে: ঈদ উদযাপনে ফিরবে স্বস্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনায় এনায়েতনগর-কাশীপুর ইউনিয়নের কল্যানী খালের (মরা খাল নামে পরিচিত) আশেপাশের মুসলিমনগর, শাসনগাও, নয়াবাজারসহ অন্যান্য এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে জরুরি কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে পাম্প মেশিন বসিয়েও টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করা সম্ভব না হওয়ায় এবার ঈদ পূর্ববর্তী সময়ে জরুরিভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভেকু দিয়ে কল্যানী খালের মুখগুলো পরিষ্কার করে খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। না হলে অত্র এলাকার লাখো পানিবন্দী মানুষ ঈদ উদযাপন করতে পারত না।

এই বিষয়টি মাথায় রেখে ৪ জুন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর উদ্যোগে কাশীপুর ইউনিয়নের অংশে কল্যানী খালের মিষ্টির দোকান থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত এই খালের উভয় দিকের মুখগুলো খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করছে পানি উন্নয়ন বোর্ড। একইসাথে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এনায়েতনগর ইউনিয়নের কল্যানী খালের শাহী মসজিদ এর পিছনে খালের মুখের বাঁধ অপসারণ ও পুলিশ লাইন স্কুল সংলগ্ন মাসদাইর খাল পরিষ্কার করা হচ্ছে।

এতে করে ঈদ-উল-আযহার আগে মুসলিমনগর-শাসনগাও-নয়াবাজার-পুলিশ লাইন এলাকার জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে লক্ষাধিক মানুষ। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় এলাকার নাগরিক ও এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য র‍্যাব-৭ এর জালে 

রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

মাটিরাঙ্গায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জেলা প্রশাসকের নির্দেশনায় লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছে: ঈদ উদযাপনে ফিরবে স্বস্তি

আ.লীগ আমলে দেশের সার্বিক উন্নতি জনগণের মাঝে তুলে ধরতে আহবান প্রধানমন্ত্রীর 

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত

কাল‌কি‌নি‌তে দু`পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত- ৩

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

অসদাচারণের দায়ে সাময়িক বরখাস্ত পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও ডাঃ আবুল কাশেম

বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান আব্দুস সাত্তার