বাংলাদেশ সকাল
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আইনজীবীর স্বাক্ষর জ্বাল ও সিল নকল: পাইকগাছায় তিন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) পাইকগাছা সংবাদদাতা: পাইকগাছায় আইনজীবীর স্বাক্ষর জ্বাল ও সিল নকল করে বিভিন্ন দপ্তরে কোট পুলিশ এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করায় আইনজীবী এফএমএ রাজ্জাক তিন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

জনা যায়, পাইকগাছার দেওয়ানী ও ফৌজদারি আদালতে আইনজীবী এফ এম এ রাজ্জাক এর স্বাক্ষর জ্বাল করে, সিল নকল করে পাইকগাছা কোটে চাকরিরত জিআরও মিজানুর সহ তিন পুলিশ এর বিরুদ্ধে পুলিশের উর্ধতন কতৃপক্ষের কাছে অভিযোগ করেন। উক্ত অভিযোগটি যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিবুল ইসলাম অভিযোগ এর বিষয় তদন্তের জন্য এ্যাডঃ এফএমএ রাজ্জাকে তার দপ্তরে হাজির হয়ে স্বাক্ষ্য প্রদানের জন্য বেতার বার্তা প্রদান করেন। অতপর আইনজীবী এফএমএ রাজ্জাক অভিযোগ এর বিষয় জ্ঞাত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল যশোরকে লিখিত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি তার নাম, স্বাক্ষর ও সিল ব্যবহারে কে বা কারা তার স্বাক্ষর জ্বালিয়াতি করে উক্ত দরখাস্ত করেছেন মর্মে জানান। তাছাড়া তিনি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানান।

পরবর্তীতে আইনজীবী এফএমএ রাজ্জাক ঘটনার বিষয় তদন্ত করে জানতে পারেন যে, পাইকগাছা কোর্টে চাকুরীরত কনস্টেবল সজিব তালুকদার, তিতুল শেখ নওগাঁ জেলায় চাকুরীরত পাইকগাছার এসআই প্রসেন কুমার সানা পরস্পরের যোগাযোগে আইনজীবী এফ এম এ রাজ্জাক এর পেশাগত সুনাম, সুক্ষাতি ও মান- মর্যাদাহানী করার উদ্দেশ্য এবং তাদের প্রতিপক্ষদের জব্দ করার হীনমানুষে উক্ত রুপ কর্মকান্ড করেছেন। তাই তথ্য প্রমাণ সহ গতকাল পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত তিন জনকে আসামী করে মামলা দাখিল করেন। যার নম্বর – ৬৮৯/ ২৫, ধারা ৪৬৪, ৪৬৫, ৪৬৯, ৪৭০, ৪৭১, ৫০০, ১৯৩, ১০৯ দঃবিঃ। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুূর্ণামেন্ট শুরু

পাথরঘাটা-বামনা জনগণের মাওলানা শামিমের ফ্রী মেডিকেল ক্যাম্প

মৌলভীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মেহেরপুরে আশার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন 

রাজশাহীতে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা 

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

নৌকার সমর্থনে ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে শ্রমিকলীগের গণসংযোগ 

শ্যামনগরে এনগেজ প্রকল্পে অধীনে এডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ