বুলবুল আহমেদ,নেত্রকোনা: নেত্রকোনা জেলার মধ্যে সদর উপজেলা হাওর ও সীমান্ত অঞ্চলসহ পুরো জেলায় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা রয়েছে।
জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় যে কয়জন রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. মজিবুর রহমান খান তাদের মধ্যে অন্যতম।
আগামী ১১ আগষ্ট ২০২৫ইং নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীদের সভাপতি প্রার্থী হিসেবে মজিবুর রহমান খান সবার চেয়ে এগিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন তথা রাজনৈতিক পঠপরিবর্তনের পর বর্তমান রাজনীতির পরিস্থিতিতে সভাপতি পদে মজিবুর রহমান খান এর বিকল্প জনবান্ধব নেতা নেই বলে বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন শতাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।
নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের সম্পর্কে জানতে চাইলে নেত্রকোনায় উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির নমিনী ও হেভিওয়েট প্রার্থী মজিবুর রহমান খান বলেন, মানুষের সেবা ও উন্নয়নের প্রশ্নে রাজনীতি করি আমি ও তিনি অপার আনন্দে দেশ ও গণমানুষের সেবায় কাজ করে আনন্দ পান বলে জানান মানবিক এই জননেতা মজিবুর রহমান খান । তিনি আরো বলেন , বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য তৃণমূলে কাজ করে যাচ্ছেন । তিনি ১১ আগষ্ট দ্বি-বার্ষিক সম্মেলনে তাকে সভাপতি পদে আনারস প্রতীকে ভোট দিতে ও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।




















