বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ চারজন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

মোঃ তরিকুল ইসলাম সুজন: যশোরের মনোহরপুর বাজার এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযানে বার্মিজ চাকু, গাঁজা এবং অন্যান্য সামগ্রীসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ৫৫ এফ আই ইউ-এর এফ এস কর্পোরাল জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে এফ এস সৈনিক ইমরানের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিস্তারিত তথ্য অনুসারে, আজ (২১ আগস্ট, ২০২৫) দুপুর ১:২০ টার সময় মনোহরপুর বাজারে অস্ত্র থাকার সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। আটককৃতদের শরীর তল্লাশিতে ২টি বার্মিজ চাকু এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রধান আসামি মাসুদুজ্জামান সুইটের বাসায় তল্লাশি চালানো হলেও কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার করা যায়নি।

আটককৃতরা হলেন: ১. মাসুদুজ্জামান সুইট (৫০), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: ইছালি, পোস্ট: হাশিমপুর, থানা: কোতয়ালী, জেলা: যশোর। ২. মোঃ রিপন, পিতা: শওকত বিশ্বাস, গ্রাম: জয়নগড়, পোস্ট: রায়পুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর। ৩. মোঃ শাহিনুর রহমান (৪৪), পিতা: মৃত আকবর মোল্লা, গ্রাম: নলডাঙা, পোস্ট: রায়পুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর ৪. মোঃ ফিরোজ, পিতা: মিজান বিশ্বাস, গ্রাম: সড়ংডাঙ্গা, পোস্ট: হাশিমপুর, থানা: কোতোয়ালি, জেলা: যশোর।

উদ্ধারকৃত সামগ্রীসমূহ: বার্মিজ চাকু: ২টি, গাঁজা: ২৫ গ্রাম, মোবাইল ফোন (অ্যান্ড্রয়েড): ৪টি, এয়ার বাট: ১টি।

আটককৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রীসমূহকে আনুমানিক বিকাল চারটার সময় যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচনে ঈদগাঁওতে বিজিবি মোতায়েন : চলছে পেট্রোল ডিউটি 

কাশিয়ানীতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

ঈদগাঁওতে স্কুলে স্কুলে ভর্তি উৎসব : উৎফুল্ল শিক্ষার্থীরা 

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ 

দ্বিতীয় দিনের জন্য সমাপ্ত জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা

নলতার ওরছ শরীফ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি

যশোরে ভোক্তা অধিকার ও বিভিন্ন আইনে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

গুরুদাসপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ 

আর অপেক্ষা নয়, এবার থেকে সারা বছর চলবে দুয়ারে সরকার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা