বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভিপি নূরের উপর হামলায় আমতলীতে তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: সারা দেশের ন্যায় আমতলীতে গণঅধিকার পরিষদের সভাপতি ডিপি নুরুল হক নুরুর উপর হামলার তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।

শনিবার ৩০ আগস্ট বিকেল ৫টায় আমতলী গণআধিকার পরিষদের আয়োজনে আমতলির পুরান বাধঘাট চৌরাস্তায় সতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে ভিপি নুরুল হক নুরের উপর নৃশংস ভাবে হামলার তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।

প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব শোয়েব খান, আমতলী উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মো: সাইদুর রহমান,উপজেলা সদস্য সচিব বি এম আরিফ হোসেন, সদর ইউনিয়নের আহবায়ক হাসান আকন,,

প্রতিবাদ সভায় শোয়েব খান বলেন, আমাদের নেতা নুরু ভাই সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে নির্মম ভাবে মেরে গুরুতর জখম করে আইনশৃঙ্খলা বাহিনী,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও বর্বোচিত এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আমতলী উপজেলা আহ্বায়ক মো:সাইদুর রহমান বলেন ৫ই আগস্টের অন্যতম জুলাই যোদ্ধা ডাকসুর সাবেক ভিপি গণধিকার পরিষদের সভাপতি নুরু ভাইকে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে গুরুতরভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ তীব্র নিন্দা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যান্য বক্তাদের সাথে আরিফ ও হাসান অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তুলিকা দাহ করা হয়, টায়ারে আগুন ধরিয়ে দেয়া হয়, পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আর অপেক্ষা নয়, এবার থেকে সারা বছর চলবে দুয়ারে সরকার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় 

বউ রেখে শালীকে নিয়ে উধাও যুবক

ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের, গভীর রাতে বিবৃতি

বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ : ১৬ লাখে বিক্রি

গঙ্গাচড়ার নবাগত নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধার ফুলেল শুভেচ্ছা গ্রহণ

নাটোরে কোয়েল সহ ১৬ জনের নামে মামলা: গ্রেপ্তার ৩

রাণীশংকৈলে ৭০ বছর পর হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র মোস্তাফিজুর রহমান 

নাটোরে চাঁদাবাজির সময় ২৫ চাঁদাবাজ আটক 

ডিবি প্রধানের সাথে মধ্যান্হভোজ করলেন কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়কগণ