বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মৌলভীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

ওসমান হোসাইন॥ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় একই বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শিরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর।

স্কুলের সহকারী শিক্ষিকা ডলি রানী পাল,মোহাম্মদ সেলিম উদ্দিন সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ আরজু, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও সাংবাদিক মো.ওসমান হোসাইন,অভিভাবক সেকান্দার মির্জা,লায়লা বেগম, সাংবাদিক সরওয়ার রানা প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন একই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো.এয়াকুব। বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এয়াকুব আলী একান্ত প্রচেষ্টায় প্রতিবছরই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর শিশুকে শত প্রতিকূলতা পেরিয়ে মাই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম।

প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, কেয়া বড়ুয়া,কামরুন নাহার সুমি। শিক্ষক,অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি , ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহে হতে ট্রাফিক পুলিশের প্রশান্তির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ 

শেরপুরে সিএনজি- বাস মুখোমুখি সংঘর্ষ, নি’ হত-৬

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

মোটরসাইকেল চুরির অভিযোগে গনধোলাইর শিকার সাবেক শ্রমিকলীগ নেতা

গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব 

দুর্বত্তদের আগাছা মারা বিষে কৃষকের ৪ একর জমির ফসল শেষ 

দেবহাটায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যশোর শংকরপুর ছোটনের মোড় আঃ আজিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার  উদ্যোগে দোয়া মাহফিল