বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে “করদাতা সুরক্ষা” পরিষদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল ১৫ মার্চ বুধবার শান্তিপূর্ণ নগর ভবন ঘেরাও কর্মসূচী চলাকালীন নগরবাসীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ।

পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গতকাল ১৫ মার্চ চসিক কর্তৃক নগরবাসীর উপর গলাকাটা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবীতে নগর ভবম ঘেরাও কর্মসূচি চলাকালীন চসিক মেয়রের গুণ্ডাবাহিনী বিনা উস্কানিতে নিরীহ বয়োবৃদ্ধ করদাতাদের উপর হামলা করে এতে ৩০ জন আহত হয়, মাথা ফাটিয়ে দেয়া হয় ৫/৬ জনকে। পরিষদের নেতৃবৃন্দ ভবন মালিকদের উপর চসিক মেয়রের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কথায় কথায় অমানবিক হোল্ডিং কর নিয়ে আন্দোলনরত নেতৃবৃন্দ ও নগরবাসীকে স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচারের প্রতিবাদ জানান। চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ ৭০ লক্ষ নগরবাসীর বর্ধিত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নগরীর ৪১টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি করা হবে বলে জানান।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার, সিঃ সহ সভাপতি সাবেক কাউন্সিলর আবদুল মালেক, সহ সভাপতি ও আওয়ামীলীগ নেতা ইসমাইল মনু, মুজিবুল হক, সহ – সাধারন সম্পাদক ও সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, আরশাদ হোসেন, আবদুর রাজ্জাক, মোঃ হাসান, মুনির উল্লাহ, সাংবাদিক আবদুর রহিম,জাহেদ আলী, আনোয়ার আলী, মো:ইউছুফসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষা জন্য সকল মুসলিম উম্মাহর  এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত নেতা মাসুদ মাদানী

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

শার্শায় গৃহবধূর একসঙ্গে ৩ সন্তানের জন্ম 

মসজিদের মতোওয়াল্লীর পদকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

পিবিআই এর অভিযানে যশোরে আলোচিত চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ ও সবুজ গ্রেফতার 

কাশিয়ানীতে লেফটেন্যান্ট কর্নেল অবঃ ফারুক খান এমপি’র যাকাতের কাপড় বিতরণ

বেনাপোলে ভারতীয় ৪২ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ

বেনাপোলে কমেছে রাজস্ব ও সীমান্তের ব্যবসা বাণিজ্যে ধ্বস

রাণীশংকৈলের রাজবাড়ীগুলো পর্য়ায়ক্রমে সংস্কার করা হবে -মহাপরিচালক সাবিনা আলম