বাংলাদেশ সকাল
সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আদালতের নির্দেশ অমান্য করে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করার পাঁয়তারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

ক্রাইম রিপোর্টার: আদালতের নির্দেশ অমান্য করে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করার পাঁয়তারা অব্যাহত রেখেছে একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম কর্তৃক ১৪৫ ধারা জারি করা সত্ত্বেও স্থানীয় স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করে জায়গা দখলের অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের।

অভিযোগ,  কাগতিয়া মাদ্রাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করে মাদরাসার নিজস্ব জায়গা জবর দখলের হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে যে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে তা জরুরী ভিত্তিতে বন্ধ করার জন্য গত ৪/৪/২০২৪ খ্রি. বৃহস্পতিবার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম উত্তর কর্তৃক ১৪৫ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের উক্ত আদেশ সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ রাউজান থানা প্রাপ্ত হয়ে রিসিভ কপি প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কর্তৃক প্রদত্ত আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে এখনো মাদরাসার চলাচলের প্রধান প্রবেশমুখে দেয়াল নির্মানের কাজ সন্ত্রাসীরা চালিয়ে যাচ্ছে।

আদালত নির্দেশিত ১৪৫ ধারা মোতাবেক কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশপথ বন্ধ করে মাদরাসার নিজস্ব জায়গা দখল করার ষড়যন্ত্রমূলক এই দেয়াল নির্মাণের কাজ আশু বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ ও আপামর রাউজানের জনসাধারণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

লালমনিরহাট কালীগঞ্জে শেকড়ের (শেয়াল) এর আক্রমণে দুই শিশু সহ আহত ৩

পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর কেন্দ্রীয় কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালীতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

পুলিশের বিশেষ নজরদারিতে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশনে নিরাপদে পাসপোর্ট যাত্রীরা 

অতিরিক্ত গতির কারণে যশোর-মাগুরা মহাসড়কের  হুদার মোড়ে পরিবহন পাল্টি

নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার