বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে গৃহবধু টুম্পা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

আশরাফুজ্জামান,গোপালগঞ্জ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ইয়াছিন মোল্লাকে (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত বুধবার দুপুরে রাজধানী ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর ফ্লাইট লেফটেল্যান্ট রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ইয়াছিন মোল্লা কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও নিহত রুনা আক্তার টুম্পার স্বামী।

ফ্লাইট লেফটেল্যান্ট রাসেল আরও বলেন, নিহত রুনা আক্তার ওরফে টুম্পার সঙ্গে ইয়াছিন মোল্যার প্রায় সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ইয়াছিন মোল্লা ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে টুম্পার উপর নিযার্তন করে আসছিল। এতে টুম্পার বাবা বিভিন্ন সময়ে ধার করে প্রায় দেড় লাখ টাকা দেয়। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু টুম্পা যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় গত ৭ আগস্ট সকালে টুম্পাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনার পর দিন নিহত রুনা আক্তার টুম্পার বাবা বাদী হয়ে নিহতের স্বামীকে প্রধান আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ঢাকার তুরাগ এলাকায় থেকে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইয়াছিন মোল্লাকে সন্ধ্যায় কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে কোটা আন্দোলন কারীদের স্মরণ সমাবেশ অনুষ্ঠিত

গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সোমনাথ সাহা 

কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম এর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা

পাইকগাছায় শ্বশুর বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

সীতাকুণ্ডে তুলা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

প্রভাবশালী গ্যাস চোরাইকারবারীদের চোরাই সংযোগের কবলে বাখরাবাদ 

সিংড়ায় মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে : পলক

ঝিকরগাছায় ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শেরপুরে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাগমারায় বিভিন্ন বিলে রাতদিন চলছে পুকুর খননের হিড়িক; নিরব প্রশাসন