বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুৎতের সাবস্টেশনে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির অন্তগর্ত পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির উত্তর সলুয়াস্থ পল্লী বিদ্যুৎতের সাব-স্টেশনে দূর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে তাৎক্ষণিক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় কোন প্রকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

পাইকগাছা থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৬ টার দিকে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা কপিলমুনির সলুয়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনের পূর্ব দিক থেকে লাঠির মাথায় চট (বস্তা জাতীয়) পেঁচিয়ে তাতে পেট্টোল লাগিয়ে অগ্নিসংযোগ করে। তবে বিষযটি তাৎক্ষণিক বুঝতে পেরে প্রথম লাইন বন্ধ ও তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন সেখানে কর্মরত শ্রমিকরা। ফলে সেখানে কোন ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: সাইফুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা এজিএম মো: রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তফসির উদ্দীন, হরিঢালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, এসআই শাহজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে কোন গোষ্ঠি সাধারণের মনে ভীতির সঞ্চার করতে পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতির কপিলমুনি কেন্দ্রের লাইন ইনচার্জ (টেকনিশিয়ান) চঞ্চল কুমার সরকার জানান, ঘটনার সময় ৬ টার কিছু পরে লাইনম্যান, গ্রেড-১মো: সিদ্দিকুর রহমান ও নৈশ প্রহরী অশোক কুমার সাহা অবস্থানকালীণ অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা উপ-কেন্দ্রের পূর্ব পাশের সীমাণা থেকে ঐ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। বিধায় কোন প্রকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জন মনে ব্যাপক ভীতির সঞ্চার ঘটাতে পাইকগাছার এজলাস কক্ষের পর এমন ঘটনার পুনরাবৃত্তি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে : বাংলাদেশ ন্যাপ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

রাণীনগর থানা প্রাঙ্গনের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত সবজি বাগানের চমক ওসি আবুল কালাম আজাদের

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

খুলনার দাকোপে বিষ পানে আত্মহত্যা 

হরিণাকুন্ডুর পল্লীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঈদগাঁওতে মাদক কারবারি আটক

ঝিনাইদহ- যশোর ৬ লেন নির্মাণাধীন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

গুরুদাসপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া