বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: শনিবার (৯আগস্ট) বিকাল ৫টায় ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এতে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকবৃন্দ,ছাত্র প্রতিনিধি ও ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো: ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওন।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে, এমন সময়ে দেশের সমস্থ সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আদায় করে নিতে হবে তাদের ন্যায্য অধিকার। এসময় বক্তব্যে সাংবাদিক দম্পতি সাংবাদিক সাগর, রনি থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিন পর্যন্ত সকল সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি, হত্যার প্রতিবাদ জানান তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিয়োগের নামে বানিজ্য, গণমাধ্যমকর্মীকে হুমকি

সফল উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, মানুষের জন্য কাজ করে যেতে চান আজীবন

যশোরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, একজন গ্রেফতার 

শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ মনোনীত লে. জাফর ইমাম

জয়পুরহাটে কর আইনজীবী সমিতি সভাপতি এম এ ওহাব খান সাধারণ সম্পাদক দিলীপ কুমার মহন্ত

ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউটের একুশে ভাষা ও সংস্কৃতি মেলা ২৪ ফেব্রুয়ারী

শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি 

গুরুদাসপুরের নিখোঁজ মফিজুলের দুই বছর পর লাশ উদ্ধার 

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা