বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে গণমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ

আশরাফুজ্জামান, গোপালগঞ্জ॥ কাশিয়ানিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণ মুক্তি পত্রিকার বার্ষিকী পালন। আজ৩০ জানুয়ারি ২০২৩ (সোমবার) বিকাল ৫ টায় কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম অফিস কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা মাধ্যমে গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।

এ সময় অনুষ্ঠানে গণমুক্তি পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ও অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গনমুক্তির গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি বায়তুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকিত করেছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিল্টন হোসেন খান,কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফায়েকুজ্জামান, কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (আর এমও)ডাঃ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক সাঈদুর রহমান মিটু,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সা.সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি শহীদুল আলম মুন্না,যুগান্তর প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, প্রতিদিনের সংবাদ জামান, অনলাইন আজকের কাশিয়ানীর সম্পাদক পরশ উজির,প্রেস ক্লাব দপ্তর সম্পাদক তাইজুর ইসলাম টিটন, কাশিয়ানী কন্ঠ সোহান।

আমন্ত্রিত অতিথিরা এই পত্রিকার সাফল্য কামনা করে স্মৃতিচারণ মুলক বক্তব্য রেখেছেন। বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হলো। আর এই পত্রিকারটি বয়স ৪৯ বছর। অর্থাৎ বলার অবকাশ রাখেনা যে, কঠিন দুর্বিষ বলই ভেদ করে এই পত্রিকা আজ এতদুর পাড়ি দিয়েছে।

আমরা দেখেছি এই পত্রিকার সংবাদ গুলো খুবই বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকায় অতিথিরা পত্রিকাটির প্রতি ধন্যবাদ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কুলাকুশলীদের শুভেচ্ছা জানান তারা।

কাশিয়ানী উপজেলা গণমুক্তি পত্রিকার প্রতিনিধি বায়তুল হাসানের সভাপতিত্বে সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আরো উপস্থিত ছিলেন কাজী কাফু, রনি সহ প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াইল ১ আসনে বি.এম কবিরুল হক মুক্তির জন্য সেলিম সিকদারের ভোট প্রার্থনা

জাতীর শ্রেষ্ঠ সন্তান মুুুক্তিযোদ্ধাদের আমরা কতটুকু সম্মানিত করতে পেরেছি: মির্জা গালিব উজ্জ্বল 

লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল

শর্ত স্বাপেক্ষে সুন্দরবনে গোলপাতা আহরণের অনুমতি

যশোর সদর ও চাঁচড়া ফাঁড়ির সাবেক দুই এসআইসহ ৭ পুলিশের বিরুদ্ধে আরও মামলা

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে বিদায়ী সংবর্ধনা 

ভূরুঙ্গামারীতে সাত জুয়াড়ী গ্রেপ্তার 

যৌতুক মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা রাশেদ

মুক্তাগাছায় ইস্টি বাড়ি রেস্টুরেন্ট ও মিনিপার্ক শুভ উদ্বোধন করলেন মেয়র বিল্লাল হোসেন সরকার 

ঈদগাঁওতে ব্যবসায়ীর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ