বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জমি নিয়ে বিরোধের জেরে যশোরে যুবক হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিমু গাজী (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে গোলযোগের একপর্যায়ে বুকে আঘাত করলে অসুস্থ হয়ে মারা যান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মৃত হিমু গাজী যশোর সদর উপজেলার কচুয়া দেয়াপাড়ার মশিউর রহমানের ছেলে।

হিমু গাজীর স্বজনরা জানান, মালিয়াডাঙ্গা মৌজায় তাদের ক্রয়কৃত ১ একর ১৭ শতক জমি রয়েছে । কোন‌ কাগজপত্র ছাড়াই মালিডাঙ্গা গ্রামের শম্ভু মল্লিকের ছেলে বিপুল মল্লিক ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন।

এ নিয়ে মামলায় হারলেও বিভিন্ন সময় গোলযোগ করতো বিপুল। বুধবার দুপুরে কয়েকজনকে সাথে নিয়ে বিপুল মল্লিক তাদের বাড়িতে এসে গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে বিপুল ও তার সঙ্গীরা হিমু গাজীকে মারপিট করে। একপর্যায়ে হিমু গাজীর বুকে ঘুষি মারতে থাকে বিপুল মল্লিক।

কিছু সময় পর অসুস্থ হয়ে বমি শুরু করে হিমু গাজী। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর পরিবারের লোকজন তার লাশ নিয়ে বাড়ি ফিরে যায়। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের আটক ও বিচার দাবি করেছেন মৃত হিমু গাজীর স্বজনরা।

পুলিশ বলছে, মারপিটের অভিযোগ ওঠায় মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পরেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইনান হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার 

নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা

শিশু আবিরের হত্যাকারী মাদ্রাসা শিক্ষক আমিনুল গ্রেফতার

ময়মনসিংহ কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল 

বাগমারার তাহেরপুরে বিনামূল্যে ৩৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত 

ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ায় সাদীদের মিষ্টি বিতরণ 

সাতক্ষীরা জেলার চৌকস অফিসারের সম্মাননা পেলেন সৈয়দ আজিমুজ্জামান