বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলা -জলঢাকায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন চরের কৃষকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জলঢাকা ও ডিমলার তিস্তা নদীর বিস্তৃর্ণ বালুচর এখন সবুজে সবুজ। যেদিকে চোখ যায়, শুধুই পেঁয়াজের আবাদ। গেল বন্যায় রোপা আমনে সর্বশান্ত হওয়ার পরে এবার লাভের আশায় পেঁয়াজ চাষে ঝুকছেন ওই চরের কৃষকরা। এবার পেঁয়াজের দাম বেশি পাবে বলে আশা করছে। আবহাওয়া অনুকূলে, রোগ বালাই কম। বড় কোনো প্রকৃতিক বিপর্যয় না হলে বাম্পার ফলনের আশা করছেন চরের চাষিরা।

জানা গেছে, কয়েক বছর পেঁয়াজের সঙ্কট এবং দাম বেশি হওয়ায় চরাঞ্চলের কৃষকরা পেঁয়াজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন। অন্যান্য বছরের তুলনায় গম ও তামাকের বদলে পেঁয়াজ চাষে ঝুঁকছেন তারা।

জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী ইউনিয়ন ও ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী খগাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর ঘুরে দেখা গেছে পেঁয়াজের বাম্পার ফলন।

শৌলমারী এলাকার কৃষক আব্দুল আজিজ , আব্দুর রহিম মোহাম্মদ আলী এর সাথে কথা বলে জানা যায় তারা প্রত্যেকেই ৩/৪ বিঘা করে করে পেয়াজ চাষ করেছেন। ১৫শ টাকার বীজ কিনে রোপণ করে শতক প্রতি এক থেকে দেড় মণ করে পেঁয়াজ ফলনের আশা করছেন তারা।

ছাতুনামার কৃষক রফিকুল আঃ রহমান বলেন, সব মিলে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে এই খেতে।৫০ শতক জমিতে ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ পেলে বাজার অনুযায়ী মণপ্রতি ৫ থেকে ৬ শত টাকা দরে বিক্রি করলে ৪০ থেকে ৫০ হাজার টাকা আসবে। আব্দুল্লাহ বলেন, ‘খরচ ও পরিশ্রম কম কিন্তু ভালো ফলন হওয়ায় চরের অধিকাংশ কৃষকেরাই এখন এই পেঁয়াজ চাষের দিকেই ঝুঁকছেন। সহজ সেচ ব্যবস্থা ও ন্যায্য মূল্যের নিশ্চয়তা পেলে চরের পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি পেতে পারে।

জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ ও ডিমলা উপজেলার কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান, তিস্তার চরে এখন বিভিন্ন ধরনের ফসলাদি হচ্ছে। চরাঞ্চলে বন্যা পরবর্তী ফসল হিসাবে ১শ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এতে বিঘা প্রতি ৬০/৭০ মন পেঁয়াজ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মসলা জাতীয় এই ফসলে কৃষকরা সবসময় লাভবান হন। চরের কৃষকদের ভালো ফলনের জন্য আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শসহ বীজ থেকে শুরু করে অন্যান্য উপকরণাদি সরবরাহ করে যাচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাদকের সয়লাব বাগমারা, মোহনপুর, পুঠিয়া,মান্দা ও আত্রাই !

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও ফাঁসির দাবীতে বিএমএসএস লোহাগড়ার মানববন্ধন

আরব আমিরাতে গার্মেন্টস সেক্টর নতুন দিগন্ত সূচনা বাংলাদেশী প্রতিষ্ঠান ‘স্মার্ট এন্ড স্টাইলে’র

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা

চন্দনাইশে অসহায় কৃষকের গরু চুরির দায়ে আটক ২

ডিমলায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ফ্রিজিয়ান গাভীর মৃত্যু

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

নোয়াখালীর আল রাজি হাসপাতালের ভুল চিকিৎসার শিকার সাংবাদিক পত্নী

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান