বাংলাদেশ সকাল
রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

 

মোসাদ্দেকুর রহমান সাজু:  মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে দৈনিক দেশ বুলেটিন পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবরার হোসেন আলভী এবং ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার ৮ই মার্চ বেলা ১২টায় ডোমার প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড মাদ্রাসাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাহিনুর আহম্মেদ। এসময় পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম তাদের বাবার প্রতিবেশী শ্রী মনিন্দ্র নাথ রায়ের কাছ থেকে ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তাদের বাবার মৃত্যুর পর ৪৪ শতক জমির মধ্যে ১৫ শতক জমি নিয়ে মনিন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী সুব্রত দেব রায় ভুল দাগ দেখিয়ে মামলা করেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে দুই পক্ষের আলোচনার মাধ্যমে ৪ লাখ টাকা সুব্রত দেব রায়কে দেওয়ার পর ভুক্তভোগী শাহিনুরের ভাইদের নামে দানপত্র দলিল স্বাক্ষরিত হয়। তবে অভিযোগের কারণে ওই দলিলটি রেজিস্ট্রি সম্পন্ন হয়নি বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, পরবর্তীতে ওই জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম কিনে নেন এবং এরপর থেকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এ ঘটনায় সাফিউল ইসলামের পক্ষ নিয়ে সাংবাদিক আবরার হোসেন আলভী তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশের আগে সাংবাদিক আলভী নিউজ না করার জন্য তাদের কাছে টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তারা। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয় বলে দাবি ভুক্তভোগীদের।

এ বিষয়ে সাংবাদিক আবরার হোসেন আলভী বলেন, “কে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আমি তাকে দেখে নেব। আমি কোনো অন্যায় করিনি।”

অন্যদিকে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম বলেন, “আমার কিছু জমি শাহিনুর জোরপূর্বক দখল করে নিয়েছে। আমি যেন পরবর্তীতে জমি ফিরে না পাই, সে কারণে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে কক্সবাজারের ৯ উপজেলায় শান্তি সমাবেশ করবে আ.লীগ

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৩ বছর পর আটক

ডোমার নাট্য সমিতি মঞ্চে মঞ্চায়িত হলো নাটক “নীল ললিতার গীত”

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

চাঁচড়ায় সেনা সদস্যদের অভিযান; দেশিয় পিস্তল ও ছুরিসহ চিহ্নিত ৩ দুর্বৃত্ত আটক

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতায়নে সভা

ময়মনসিংহের ফুলপুর সদর ইউনিয়নসহ ১০ ইউনিয়ন ও পৌরসভায় পৌঁছায়নি কোন ত্রাণ 

সার,ডিজেলের দাম বাড়লেও ধানের দাম বাড়েনি

ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে নেক ব্লাস্ট আক্রমণ, কৃষকের মাঝে হতাশা

সোনারগাঁও আ.লীগের আনন্দ শোভাযাত্রায় পিরোজপুর ইউপির ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের বর্নাঢ্য শোডাউন