বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালতলীতে মরা খালে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মরা খালে কলসি দিয়ে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের পাঁজরাভাঙ্গা শাখা খালের পাড়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা (বুড়িশ্বর) ও আন্ধারমানিক নদীর বিভিন্ন প্রবহমান খালগুলো নানান ভাবে দখল ও দূষণের কবলে পড়েছে। ফলে বড়বগী ইউনিয়নের পাঁচ-সাত কিলোমিটার দৈর্ঘ্যের পাঁজরাভাঙ্গা শাখা খালটি (ধোয়াশার খাল) ধীরে ধীরে যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। এতে পানির অভাবে খালটির দুই পাড়ের কয়েক হাজার কৃষক রবিশস্য, আমন, বোরো ধান, তরমুজ, সূর্যমুখী ফুলের চাষ করতে পারছে না, তাই কৃষকরা দ্রুত খালটি খননের মাধ্যমে পানি সরবরাহের জোড় দাবি জানান।

এ সময় বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সবাইকে খাল-বীল, নদী-নালাকে দখলমুক্ত, দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন বড়বগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মো. খালিদ মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল ফরাজী, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাইজ মাঝী, মোস্তাফিজ আকন, উন্নয়নকর্মী এম মিলন হাওলাদার, স্থানীয় গ্রামবাসীর পক্ষে কৃষাণী আলমতাজ, কৃষক মো. জাফর হাওলাদার, জাকির মল্লিক, আমির হোসেন, ফারুক ফরাজি  প্রমূখ।

মানববন্ধনে ছোট ভাইজোড়া গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক সাজেদা সিফাত কে সংর্বধনা

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

চট্টগ্রামে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন’র উপহার সামগ্রী বিতরণ

নাটোরে বিজ্ঞান মেলার উদ্বোধন 

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের খুন !

ঈদগাঁওতে ভোররাতে সেতু তৈরির মালামালসহ তিনটি গরু লুট 

কবি জহহরাত আরার উপন্যাস “গদমাদার” ও তার আত্মজীবনি 

ভোট কেন্দ্রের রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না : জেলা প্রশাসক মাহবুবুর রহমান

যাযাবর ভুত! 

দেবহাটায় সারাদেশের ন্যায় ৫০টি উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী