বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালতলীতে শ্লীলতাহানির ঘটনায় ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) : বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় মোঃ জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন। এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়।

নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জাকির তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ১৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-২০, আটক-৫

রাণীনগরে ডাকাতি হওয়া হাঁস ঢাকায় উদ্ধার

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

অন্ত:সত্ত্বার তলপেটে লাঠির আঘাতে শিশুর মৃত্যু: বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদগাঁও খালে নিখোঁজ আরমান দুইদিনেও উদ্ধার হয়নি

ঈদগাঁওর ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদী দখল ও দূষণে অস্তিত্ব সংকটে