বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় এনসিসি ব্যাংকের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : “প্রতি ইঞ্চি জমি হলে আবাদি, বৃদ্ধি পাবে দেশের সমৃদ্ধি, চাষি আর চষা মাটি, এ দুয়ে হয় দেশ খাঁটি ” এই প্রতিপাদ্যে দেবহাটায় এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার আয়োজনে বিশেষ সিএসআরের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৩ নভেম্বর, ২৩ ইং বিকাল ৪টায় এনসিসি ব্যাংক কার্য্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মনিরুল আলম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি উদ্যোক্তা ও ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক দেবহাটা টাউনশ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম.এ কাশেম। এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের প্রধান কার্য্যালয়ের সিনিয়র ভাইস। অনুষ্ঠানে উপজেলার ৩শত জন কৃষকদের মধ্যে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার, জিপ সাম, জিংক, কোটান কীটনাশক, এমিস্টোন ছত্রাকনাশক, লবনাক্ত সহিষ্ণু হাইব্রিড ধানের বীজসহ বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে এতিমখানার শিশুছাত্রকে বেধড়ক পেটালো শিক্ষক, জনরোষ ও মামলার প্রস্তুতি

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা, শ্লীলতাহানি দায়ে রেজা,ফরিদ সহ ৩৯ জনের নামে মামলা

কালকিনিতে ফুটবল খেলা চলাকালীন সময় বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি

বাক প্রতিবন্ধী লতা বেগম ফিরতে চায় পরিবারের কাছে

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

আরব আমিরাত দাঙ্গার দায়ে ৩ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড, ৫৪ জনকে জেল ও নির্বাসন

ছেলেকে বাঁচাতে ভ্যানচালক পিতার আবেদন

আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন 

যশোরে মোবাইল কোর্টে গাঁজা সহ আটক ৩, নগদ অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড

ঈদগড়-ঈদগাঁও সড়কে তীব্র ভাঙ্গন : যানবাহন চলাচল চরম ঝুঁকিতে