বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে রথ যাত্রা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, স্টাফ রিপোর্টার॥ নাটোরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের রাণী ভবানী রাজবাড়িস্থ শ্যাম সুন্দর মন্দির থেকে নাটোরের প্রাচীন রথের যাত্রা শুরু হয়।

শ্যামসুন্দর মন্দির কমিটির আয়োজনে দড়িতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার সাইফুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাজার এলাকায় জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। সাতদিন পর আবারও উল্টো রথে দেবতা ফিরে যাবেন রাণী ভবানী রাজবাড়িস্থ শ্যাম সুন্দর মন্দিরে।

অপরদিকে শহরের বড়গাছা পালপাড়া, জেলে পাড়া, মল্লিকহাটি, নীচাবাজার মহাপ্রভুর মন্দির কমিটির আয়োজনে ভিন্ন ভিন্ন ভাবে রথ বের করা হয়। এছাড়া ইস্কন মন্দিরের আয়োজনে আরো একটি রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। এ ছাড়াও নলডাঙ্গা উপজেলার মাধনগরে রথ যাত্রা অনুষ্ঠিত হয়।

 

তাছাড়া নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাঁচকৈড়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাঁচতে চায় শিশু রিয়াদ; বিত্তবানদের প্রতি পিতার আকুতি

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

ভুরুঙ্গামারী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার ছাত্র 

শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ৪ 

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ, শিব কুমার এখন মো: আব্দুল্লাহ 

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

আজ মধু কবি মাইকেলের জন্মদিন 

বিশ্ব হাতের লেখা কৃতিত্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে সুমাইয়া শরিফ সায়মা দ্বিতীয়

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের কারাদণ্ড