বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সোমনাথ সাহা’র 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ নিজ এলাকার সকল দূর্যোগে ও সকল ধরনের কার্যক্রমে এবং কর্মসূচিতে সবসময়ই এলাকায় মানুষের পাশে দাঁড়ান বা পাশে থাকেন তিনি হলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

গত রবিবার ও সোমবার সারাদিন ও রাতে গৌরীপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে নিজ উদ্যোগে কম্বল বিতরণ করেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর মধ্যে ৩নং অচিন্তপুরে ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে নিজ উদ্যোগে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

৩নং অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে স্থানীয় জনসাধারণের মাঝে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারণা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় করেন পাশাপাশি দলকে সুসংগঠিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে প্রচার করতে নির্দেশ দেন।

এছাড়াও গত রবিবার রাতে গৌরীপুর উপজেলায় ৫ নং সহনাটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে অসহায় দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সর্বশেষ - এক্সক্লুসিভ