বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড় সর্বত্র 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি : অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের পানিসারা ফুলমোড়ে। ঝিকরগাছার পানিসারা, হাড়িয়া ফুল মোড় এলাকার বিভিন্ন পার্ক এবং ফুল বাগানে চলছে অশ্লীল পোশাক-আশাকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে নৃত্য করে ভিডিও ধারণ। আর এ সকল অশ্লীল ভিডিও ধারণ করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন টিকটকাররা। এসকল ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সমালোচনা এবং নিন্দার ঝড় বইছে তেমনি সুনাম হারাচ্ছে দেশের বৃহত্তর এই ফুলের রাজ্য।

সম্প্রতি পানিসারা ফুলমোড়ে বিভিন্ন পার্কে বোরকা পরিহিত অবস্থায় থ্রিডি স্টান্ডে ডিজে গানে অশ্লীলভাবে নৃত্য করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বোরকা পরিহিত অবস্থায় এ ধরনের কার্যকলাপকে ইসলামিক দৃষ্টিকোণে অন্যায় এবং চরম সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করছেন সচেতন মহল। শুধু তাই নয় থ্রিডি স্টান্ডে এ ধরনের আরও অশ্লীল নৃত্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এ সকল ভিডিও পোস্টের কমেন্টে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন অনেকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সরজমিনে গদখালীর পানিসারা ফুল মোড় এলাকায় মনোয়ারা ফ্লাওয়ার পার্কে গিয়ে দেখা যায়, সেখানে থ্রিডি স্টান্ডে অশ্লীল গানের সাথে নৃত্য ও অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন টিকটকাররা। তবে এ বিষয়ে বক্তব্য চাইলে টিকটক করার বিষয়টি অস্বীকার করেন পার্ক কতৃপক্ষ। মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মালিক শাহাজাহান আলী বলেন, ‘ আগে এখানাকার বিভিন্ন পার্কে এই থ্রিডি স্টান্ডে টিকটক নাচানাচি করে ভিডিও বানাতো অনেকে। এটি বন্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘আজ (সোমবার) এ ধরণের কোন ঘটনা ঘটেনি।’

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার বায়োলজি শিক্ষক বিশিষ্ট সমাজকর্মী এবং সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বলেন, ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মহিলাদের এধরণের আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পানিসারা ফুলমোড়ে যেটা ঘটছে সেটা সামাজিক অবক্ষয়ের একটা চিত্র। এখানে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের উচিৎ এধরণের ঘটনা কঠোরভাবে দমন করা।’

গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে গদখালির বিভিন্ন পার্কে এবং ফুল বাগানে এই টিকটকার দের দৌরাত্ম্য বেড়েছে। আমি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের ভিডিও দেখেছি। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই অশ্লীলতা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, ‘গদখালীতে টিকটকারদের অশ্লীলতার ব্যাপারে অনেকেই অভিযোগ জানাচ্ছেন। আমরা দ্রুত এর একটা পদক্ষেপ নিব এবং এগুলো পুরোপুরি ভাবে বন্ধ করবো।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন সম্ভাবনাময় এই ফুলের রাজ্যে এধরণের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা। যতদ্রুত সম্ভব এগুলো বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় জামায়াত ইসলামীর সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির মতবিনিময়

গাজীপুরের বিআরটিএ অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যে, ঘুষের টাকা ভাগ করতে রাতভর মিটিং 

প্রভাবশালীদের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার 

আশাশুনিতে সেতুর প্রাচীরে ধাক্কা; ঘটনাস্থলেই ২ কলেজ ছাত্রের মৃত্যু, আহত ১

ঠাকুরগাঁও -৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী 

নাটোরে সাদা মাইক্রোবাস আতংক 

বারুইপুর জেলা পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুস্কৃতিকারী প্রেম চোপড়া

নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

ঝিনাইদহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন : থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া