বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বগুড়ায় এক হাজার ৩৩০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান (বগুড়া প্রতিনিধি)॥ রোববার বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান বগুড়ায় চতুর্থ পর্যায়ে আরো ১৩৩০টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছে। এ নিয়ে জেলায় মোট চার হাজার ৯২৩টি ভূমি ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

আগামী ২২ মার্চ বগুড়ার এক হাজার ৩৩০টিসহ সারাদেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বগুড়ায় চতুর্থ পর্যায়ে দশটি উপজেলায় ১৩৩০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। সদর উপজেলায় ২০১টি, আদমদীঘিতে ৮৪টি, ধুনটে ২৮টি, গাবতলীতে ৭০টি,শিবগঞ্জে ১১৫টি,কাহালুতে ১০টি,সারিয়াকান্দিতে ৪১৭টি,সোনাতলায় ১৫৭টি, শেরপুর ১৭১টি,শাজাহানপুরে ৭৭ টি ঘর দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে মৌসুমি ফল উৎসব 

গংগাচড়ায় অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

আমতলীতে উঃ পরিষদ পুনঃ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং নিয়োগে অনিয়মের অভিযোগ 

নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে দিল্লির পথে শওকত মোল্লা

অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবেনা : রাস্তা উদ্বোধনে এমপি হাফিজ 

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন নির্বাচিত

জুলাইয়ে বন্ধ হতে পারে অনিবন্ধিত মোবাইলফোন : পলক