মহিবউল্লাহ কিরন, বরগুনা :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বরগুনা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বরগুনা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত রাতভর চেকপোস্ট পরিচালনা করছে।
সেই ধারাবাহিকতায় ১৫/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় মাছ বাজার ব্রীজের উত্তরপাশে লাকুরতলা এলাকায় অটো থামিয়ে ছিনতাইকালে মোঃ শাহদাত(৩৮), পিতা-মৃত আঃ ছত্তার হাং, মাতা-সবুরজান বেগম, সাং-ইটবাড়িয়া, ৬নং ওয়ার্ড, ৬নং আয়লাপাতাকাটা ইউনিয়ন, বরগুনা, মোঃ ইমাম হোসেন ছগির(৩৩), পিতা-মৃত হাবিবুর রহমান মুন্সি, সাং-সোনাখালী, ৩নং ওয়ার্ড, বরগুনা পৌরসভায় স্থানীয় জনগনের সহায়তায় গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই হওয়া টাকা, ভ্যানিটি ব্যাগ, ধারালো ছুরি ও একটি মটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি ও ছিনতাইয়ের ৮টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ১৬/০৩/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় হোটেল তাজভিন সংলগ্ন মিতা হোটেলের একটি কক্ষ তল্লাশি করে মোঃ হিমু মিয়া(৩২), পিতা- আব্দুস সালাম, মাতা-দুলু বেগম, সাং-ঢলুয়া ৮নং সদর ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা নামক এক পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়া ১টি চুরির মামলার গ্রেফতারী পরোয়ানা অত্র থানায় মুলতবী রয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন ঈদকে সামনে সকল রকম অপ্রীতিকর ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















