বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসলিউজ:

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর বৈধতা বাতিল করে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আমেরিকার বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান ফেডারেল আদালতকে জানান, ভিসা বাতিলের আগে পর্যালোচনা করা হবে। এজন্য নতুন একটি পদ্ধতি তৈরি করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আমেরিকার হায়ার এডুকেশনের এক হিসাবে দেখা গেছে, ২৮০টি বিশ্ববিদ্যালয়ের আনুমানিক ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ওপর ভিসা বাতিলের প্রভাব পড়েছে। ভিসা বাতিলের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীরা শতাধিক মামলা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি মনে হলে শিক্ষার্থীদের স্ট্যাটাস বাতিল করা হবে। এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নেন।

বিচার বিভাগ আদালতকে জানিয়েছে, শিক্ষার্থীদের রেকর্ড পুনরায় স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে (এসইভিআইএস) সংরক্ষিত হবে। এই সিস্টেমটি বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম মানার বিষয়টি পর্যবেক্ষণ করে।

তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এখনও শিক্ষার্থীর অন্য কোনও অনিয়ম বা অপরাধের ভিত্তিতে এসইভিআইএসের রেকর্ড বাতিলের অধিকার রাখবে।

আইনজীবীরা বলছেন, হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করেছে এবং তাদের পড়াশোনায় বাধা দিয়েছে।

কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জি বলেন, ‘অনেকের জন্য এটি স্বস্তির খবর, তবে যাদের রেকর্ড এখনো বাতিল, তাদের লড়াই এখনো শেষ হয়নি।’ এ বিষয়ে বিচার বিভাগ ও আইসিই থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে চুরির অভিযোগে একজন আটক

শোকজ এর জবাব দিলেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি

ভারতের স্বাধীনতার রাতে লন্ডনে এয়ার ইন্ডিয়ার এক মহিলা ক্রুকে যৌন হেনস্থার শিকার

জগন্নাথপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বৃটেনের কার্ডিফে হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালীগঞ্জে হত্যা মামলায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

খন্দকার মোহাম্মদ আলী ও জাহেদা ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কোটচাঁদপুরে প্রয়াত চেয়ারম্যান কালু মিয়ার স্মরণে সভা

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু