বাংলাদেশ সকাল
বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ড্রাইভিং লাইসন্সের দালালীর টাকা না পেয়ে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি॥  যশোরে ড্রাইভিং লাইসন্সের দালালীর টাকা না পেয়ে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি যশোরে গত ৮ জুলাই সদর উপজেলার কোদালিয়া বাজারে সকাল সাড়ে ৯টার দিকে ঘটেছে।

এই ব্যাপারে ১১ জুলাই ভুক্তভোগীর মা রিজিয়া বেগম কোতোয়ালি মডেল থানায় চঞ্চল ও রাশেদ নামে বিআরটিএ’র দালালের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আসামি চঞ্চল হোসেন কোদালিয়া গ্রামের আজিজুল মাস্টারের ছেলে এবং রাশেদ শামসুর রহমানের ছেলে।

বাদী মামলায় জানিয়েছেন, তার ছেলে জাহিদ হাসান একটি বিশেষ বাহিনীর সৈনিক পদে চাকরি করেন। আসামি চঞ্চল তার পূর্ব পরিচিত। সে কারণে জাহিদ হাসানের একটি ড্রাভিং লাইসেন্স করার ব্যাপারে চঞ্চলের সাথে তার কথা হয়। চঞ্চল হোসেন এক মাসের মধ্যে ওই লাইসেন্সটি করতে জাহিদ হাসানের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ হিসেবে নেয়। কিন্তু এক বছর পার হলেও তার লাইসেন্স করে দিতে পারেনি চঞ্চল। ফলে টাকা ফেরৎ চেয়েও না দিয়ে আজ না কাল বলে ঘুরাতে থাকে চঞ্চল। এরই মধ্যে জাহিদ হাসান অন্য মাধ্যমে লাইসেন্সটি করেন। এখন ওই লাইসেন্সের খবর পেয়ে চঞ্চল তার কাছে আরো টাকা দাবি করে। না দেয়ায় তাকে খুন ও জখমের ভয়ভীতি দেখায় এবং সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে তার ভগ্নিপতি হারুনুর রশিদ মিঠুকে দেয়ার জন্য বাড়ি থেকে বাহাদুরপুর গ্রামের দিকে রওনা করে। কোদালিয়া বাজারে একটি সেলুনের দোকানের সামনে পৌছানো মাত্র আসামি চঞ্চল হোসেন এবং রাশেদ হোসেনসহ আরো ৩/৪জনে চাকুসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদ হাসানকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তাদের মারপিটে জাহিদ হাসান মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে জাহিদ হাসানের মা রিজিয়া বেগম তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে এলাকার লোকজন জানান যে, বি আর টি এর অফিসে এখন রমরমা দালালী ব্যাবসা চলছে। এই চঞ্চল ও রাশেদের সাথে বি আর টি এর অফিসের লাাইসেন্স  শাখার কিুছু অসাধু কর্মকতা ও কর্মচারীদের বেশ সখ্যতা কারণে এই দালালি ব্যাবসা বেশ দাপটের সহিত করে যাচ্ছে। তারা দীর্ঘ দিন ধরে মানুষের লাইসেন্স করে দেওয়ার নাম করে অফিসের বিভিন্ন শাখায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়।

এলাকবাসি আসামীদের আটকের জন্য জোর দাবি করেন। আসামী আটকের বিষয় জানতে চাইলে, তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরের ২৬৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল 

মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ যেন একটা দুর্নীতির আখড়া

নড়াগাতীতে সাংবাদিক তরিকুল ইসলামকে হত্যার চেষ্টা : বিএমএসএস’র নিন্দা

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা 

বাঁশখালী এমপি নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী একাডেমীকে ০-১ গোলে পরাজিত করেছে ছনুয়া এফসি

জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান

যশোরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা

বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ পরিবার

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা মোয়াজ্জিনের লা’শ উদ্ধার 

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আ.লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর