বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ধর্ষণ মামলায় যুবকের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ

যশোর অফিস: যশোরে এক নারীকে (১৯) ধর্ষণের মামলায় মেহেদী হাসান রকি নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্ত রকি ঘোপ বেলতলা বউ বাজার এলাকার আহাদ আলীর ছেলে।

মামলা সূত্রে যানা যায়, যশোরের একটি ব্যাগের কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন এক নারী। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বছর খানেক আগে দড়াটানায় গরীব শাহ্ মাজারে আসামির সাথে তার পরিচয় হয়। এরপর থেকে আসামি তাকে নানাভাবে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিতো। তিনি রাজি না হওয়ায় তাকে বিভিন্ন প্রলোভন দেখাতো এবং ফুসলাতো। গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তিনি খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে আসামি তার ভাড়াবাড়িতে যায় এবং দরজা ধাক্কা দিতে থাকে। তিনি দরজা খুললে আসামি তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় রকি এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এক পর্যায়ে পুলিশ রকিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়। পরে ধর্ষণ মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দাশ। তদন্তে ওই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণ পাওয়ায় রকির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে কিশোরী অপহরণ মামলা ধামাচাপার চেষ্টা; পুলিশের সামনেই কিশোরীর বাবাকে মারপিট

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

আগামীকাল আমতলী মুক্ত দিবসের জানা-অজানা ঘটনাবলী

গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানায় হস্তান্তর

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

কক্সবাজারে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

মহানগরীর গাছায় বিএনপির অফিস উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল এর পিতার মৃত্যু; মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি