যশোর প্রতিনিধি॥ সারা বিশ্বের ন্যায়ে সমগ্র বাংলাদেশসহ যশোরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ও যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
উক্ত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও যশোর জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান মজনু এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত শ্রমিক ইউনিয়ন দুইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য নেতাকর্মীরা, এর আগে যশোর জেলা প্রশাসন , জাতীয় শ্রমিকলীগ , যশোর সাংবাদিক ইউনিয়ন সকালে শহরে র্যালি বের করে। যশোর জেলা ট্রাক ট্রাক্টর কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে উপশহর ট্রাক স্টান্ডে খায়রুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে সোমবার দুপুরে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফছার মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেনসহ উক্ত সংগঠনের সকল সদস্য সহ নেতৃবৃন্দরা।

সকালে প্রথমে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, নির্বাচন পরিচালনা কমিটি ২০২০/২০২১ এর চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী, নির্বাচন পরিচালনা কমিটি ২০২০/২০২১ এর সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রীভূষণ ঘোষ, সাবেক সভাপতি শাহাজান গামা। উপস্থিত ছিলেন ইউনিয়নের ২০২০/২০২১ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও পরিবহন সংস্থা নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সড়ক পরিবহন আইন ৩০২ ধারা সংশোধনের দাবি জানান।
এছাড়াও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন রেজিনং-২২৭, এর মৃত্যু, বয়োবৃদ্ধ ,পঙ্গু অসহায় , অবসরে যাওয়া শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় । সংগঠনের সদস্যরা যারা স্থানীয় সরকারের চেয়ারম্যান ,জেলা পরিষদের সদস্য কাউন্সিলর, ইউপি সদস্য, নির্বাচিত হয়েছেন তাদেরকে মে দিবস উপলক্ষে, জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে দেওয়া হয় সম্মাননা স্মারক।
উল্লেখ্য থাকে যে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’




















