বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বিনাধান-২৪’র প্রচার সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৪” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁ হাড়িয়া ব্লকে বৃহস্পতিবার(১৮মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কৃষক মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,বিনা- উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোসেনগাঁও ব্লকের উপ সহকারি কৃষি অফিসার সৈয়দা রুমনাজ প্রমুখ।

প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও মোবাইল ফোনে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-২৪ এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, মহা পরিচালক বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও প্রধান গবেষক বিনা-২৪ ময়মনসিংহ ড. ইমতিয়াজ-উদ্দিন।

এছাড়াও উপ-সহকারি কৃষি অফিসার মঞ্জুর আলম তালুকদার, সাংবাদিকবৃন্দ ও শতাধিক কৃষক- কিষাণী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বিনাধান-২৪ বোরো ধানের একটি সম্ভাবনাময় জাত। ধানগাছ সহজে হেলে পড়ে না। পাকা অবস্থায়ও ডিগ পাতা সবুজ থাকে। সেজন্য ধান চিটা হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। ফলন বেশি হয়। প্রতি বিঘায় ২৮ মন। তাই এ জাতের ধানের আবাদ সম্প্রসারণ করা দরকার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো আল আমিন এর মরদেহ 

সহিংসতা ও জনদুর্ভোগ নয় : মানবিক হোন

রাণীনগরে গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর

রামগড়ে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রবাসীদের আইনি সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল চায়: সুইডেনে আয়োজিত সেমিনারে এইচআরপিবি

রাণীশংকৈলে সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসির ঝিলিক 

ছাত্র হত্যাসহ একাধিক মামলার  আসামি জুয়েল মন্ডল গ্রেপ্তার  

রাসিক মেয়রের সাথে ডিজি ইকো, জার্মান ও ড্যানিশ রেড ক্রস প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

শশিকর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিভূতি ভূষন বাড়ৈর প্যানেল নির্বাচিত

রাণীশংকৈলে কৃষকেদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ