বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে সাংবাদিকদের মানববন্ধনে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন বিচার ও  রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদের মুলফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাণীশংকৈল প্রেসক্লাব ও প্রেসক্লাব (পুরাতন) ২ টি সাংবাদিক সংগঠন।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধ্বংস করার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মনিরুজাম্মন মনি, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, ফারুক আহম্মদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি বাদল, সিনিয়র সাংবাদিক নুরুল হক।

সাংবাদিক একে আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মাহাবুব আলম, লেমন সরকার, আব্দুল জব্বার ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানা ও পীরগঞ্জ নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে গত ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে। এরই প্রেক্ষিতে বক্তারা অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান,অন্যথায় কঠোর থেকে কঠোর দেশব্যাপী  আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক সংগঠন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শোক দিবস পালিত 

দেবহাটায় নাশকতার অভিযোগে সাংবাদিক রঘুনাথসহ ৫ জনকে আটক করেছে পুলিশ 

বায়েজিদে নিষিদ্ধ অটোরিক্সা’র টোকেন বাণিজ্যর চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে সামসু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনে পিবিআই যশোরের শ্রদ্ধা নিবেদন

রাণীশংকৈলে রঙিন জাতের বাঁধাকপি চাষে দ্বিগুণ লাভ; কৃষকদের মাঝে ব্যাপক সাড়া

উন্নয়ন প্রকল্প : ছাগল ও গাধা বৃত্তান্ত 

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপির সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা  

শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সেনাবাহিনীর অস্ত্রলুট ও গাড়ি পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি; খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪টি জলকপাট