বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লিফলেট বিতরণের দায়ে বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

আমতলী পৌরশহরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে লিফলেট বিতরণের অভিযোগে বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে বরগুনা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের ছেলে বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলামান আহম্মেদ সুহাদ তালুকদার গত বুধবার আমতলী শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন। তার এমন লিফলেট বিতরণ ও অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লিফলেট বিতরণ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে শুক্রবার আমতলী উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে বরগুনা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাকে তারা আমতলী পুলিশে সোপর্দ করেছেন।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বরগুনা ডিবি পুলিশ এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু, আহত ৫

পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ 

পাবনায় ডিবি’র অভিযানে ৮ ডাকাত সদস্য গেফতার

বড়াইগ্রামে বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কাশিয়ানীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল 

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতার মৃত্যু