বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ

যশোর অফিস : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদককারবারীকে আটক হয়েছে, পালাতক দুই, বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ) গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ইং- ইং-১৫/১১/২০২৩ তারিখ ২১.৫৫ ঘটিকায় শার্শা থানাধীন লক্ষনপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শার্শা থানাধীন দূর্গাপুর গ্রাম হইতে বহিলাপোতা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে। প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ইং-১৫/১১/২০২৩ তারিখ ২২.০৫ ঘটিকায় শার্শা থানাধীন লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল জব্বার (ইউপি সদস্য), পিতা-মোঃ হালিম এর বাড়ির অনুমান ১০০ গজ দক্ষিনে বিদ্যুতের খুটির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে চারজন ব্যক্তি কাধে বস্তা সহ পায়ে হেটে আসতে দেখিয়া থামার সংকেত দিয়ে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখিতে পাইয়া উক্ত ব্যক্তিগণ দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ আলম শেখ (৩৮) ও ২। মোঃ লাল্টু মোড়ল (৩৫) দ্বয়কে তাদের নিজ কাধে বহন করা অবস্থায় মোট ০২টি বস্তা সহ ধৃত করেন এবং অপর দুইজন আসামী তাদের কাধে থাকা ০২টি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের কাধে থাকা লাল-হলুদ রংয়ের ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৮ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, ও পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া লাল-হলুদ রংয়ের ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৪ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ২৪ (চব্বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় পলাতক আসামী দু’জন।  পলাতক আসামীরা ১। মোঃ হাহাবিবুল্লাহ ওরফে হাববুল্লাহ (৩০), পিতা-মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ সামাজুল ওরফে টেন্ডেল (২৮), পিতা-মৃত রিয়াজুল মল্লিক, উভয় সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

এ ঘটনায় শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ এর ধারায় মামলা রুজু করা হয়েছে যার নং-১৫, তারিখ: ১৫/১১/২০২৩।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী, পিবিআই যশোরের অভিযানে আটক ১

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ভুলে ভরা পাঠ্য বই সংশোধনের দাবিতে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

সীতাকুণ্ডে পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার মদ ও অস্ত্রসহ গ্রেফতার দুই ডাকাত

ফলনির্ভর শিক্ষা নয় বিকশিত হোক মানবতার দীক্ষা

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে শ্রমিকের মৃত্যু

জালালাবাদে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু