বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে দুই ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

জামালপুর জেলার বকশীগঞ্জ ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবং একই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি)’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। ৭ এপ্রিল সোমবার দুপুরে গোলাপ হোসেন নামে জেলার শ্রীবরদী উপজেলার এক ব্যবসায়ী নালিতাবাড়ী সি.আর আমলী আদালতে ওই নালিশী মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট জাহিদুল হক আধার।

মামলার বিবাদীরা হলেন বকশীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও ও নালিতাবাড়ী উপজেলার সাবেক ইউএনও মো. মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলার বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ হওয়া ২৫ হাজার ঘনফুট বালু আদালতের মাধ্যমে নিলামে কেনেন ব্যবসায়ী গোলাপ হোসেন। ওই বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন নালিতাবাড়ী উপজেলার তৎকালীন ইউএনও মাসুদ রানা। পরবর্তীতে মাসুদ রানা বদলি হয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় চলে যান। নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে মামলায় দাবি করেন ব্যবসায়ী গোলাপ। এ কারণে বাধ্য হয়ে নালিতাবাড়ীর সিআর আমলী আদালতে সোমবার বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে বিবাদী করে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন গোলাপ হোসেন। পরে ঘটনাটি তদন্তের জন্য শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদুল হক আধার বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে বালু ক্রয় করা হয়েছিল। তবে ৯ মাস অতিবাহিত হলেও ইউএনও বালু বুঝিয়ে দিচ্ছেন না। সাবেক ইউএনও এই বালু হস্তান্তরের জন্য ৬ লাখ টাকা চান। তিনি চলে গেলে বর্তমান ইউএনও এবং এসিল্যান্ড একই দাবি করেন। মামলা দায়েরের পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচার চাই।

মামলার বাদী গোলাপ হোসেন বলেন, শুরুতেই আমার কাছে টাকা দাবি করা হয়েছে। অভিযুক্তরা ৬ লাখ টাকা চেয়েছে। আমি অপারগতা প্রকাশ করার পরেই আমাকে আদালতে পাঠিয়েছে। বলেছে, আপনার বালু আদালত থেকে নেন। আমি দেব না। আমি ন্যায় বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত বর্তমান জামালপুরের বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দুইটি চিঠি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলে কল কেটে দেন। পরে তিনি আর ফোন রিসিভ করেননি। তবে তার চিঠিতে বালু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।

আর নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টা আমার সময়কালের নয়। যখন নিলাম হয়েছে, ওইসময় ইজারাদারের সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে, তিনি করেননি। চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নতুন পোশাক নিয়ে বাড়ি ফেরা হলোনা তিন ভাইয়ের

রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই : স্বরাষ্ট্র মন্ত্রী

পূজার সময় ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

পিডিবির বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন; বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান

চট্টগ্রামে ডিম সিন্ডিকেট ও কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাব চট্টগ্রামের

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র; আহত ২

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি