বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্বসুলতানপুর সাত্তারকান্দি সরকার বাড়ীতে ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে কৃষক মোঃ আকরাম হোসেন (৪০) ও কৃষি শ্রমিক হানিফ আলী (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

কৃষক আকরাম হোসেন সদর উপজেলার পূর্ব সুলতানপুর সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী (অত্র গ্রামের জামাতা) মৃত সমেজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব সুলতানপুর সাত্তারকান্দি গ্রামের কৃষক ৩ সন্তানের জনক মোঃ আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক ৫ সন্তানের জনক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন লিটন 

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য 

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’: জাহিদুল ইসলাম মিঞা

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

ডিমলায় ভারতে পলায়নকালে চার যুবলীগকর্মী আটক

ঢাকা থেকে গাঁজা কিনতে এসে কাশিয়ানিতে ধরা দুই মাদক ব্যবসায়ী

শীতের শুরুতে পর্যটকদের পদচারনায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত