বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর :

শেরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকার বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক মোঃ খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে শেরপুর জেলার আশপাশের এলাকা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল। পরে তাকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড় সড়কে দু’যুবক অপহরণ: মুক্তিপণ দাবি

গুরুদাসপুরে গণহত্যা দিবস পালিত 

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটির দুটি প্রধান ইউনিয়ন মেয়র পদে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন

পাথরঘাটা পাবসস এর আওতাধীন খালগুলো পুনঃখননের দাবীতে মানববন্ধন 

রাণীশংকৈল নেকমরদ পশু হাটে অতিরিক্ত টোল আদায় 

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

জাতীয় যুবশক্তির গাজীপুর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা 

ডিমলায় সাগর – রুনি হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষার আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন