বাংলাদেশ সকাল
সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সারা ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ এর জন্মদিন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : ভারতের সাবেক স্বাধীনতা সংগ্রামী ও ভারতের সাবেক শিক্ষা মন্ত্রী আবুল কালাম আজাদ এর ১৩৬’তম জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়।

আজ আবুল কালাম আজাদ এর জন্মদিন উপলক্ষে ভারতের লোকসভা র সেন্ট্রাল হলে তার মূর্তি তে মাল্যদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আজ সকালে দিল্লীর ভারতের জাতীয় কংগ্রেস এর সদর দপ্তর আকবর রোডে তার মূর্তি তে মাল্যদান করেন ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রী মল্লিকাজুন খাগরে এবং ভারতের ইউ পি এ চেয়ারম্যান শ্রীমতী সোনিয়া গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আজ সকালে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সদর দপ্তর বিধান ভবন এ তার মূর্তি তে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি শ্রী তপন দাস ও প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ ও আলম দেওয়ান এবং শ্রীমতী কৃষ্ণা দেবনাথ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

আজ ভারতের বিভিন্ন জায়গায় আবুল কালাম আজাদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিটি রাজ্যের রাজ্যপাল রা আবুল কালাম আজাদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বহু যায়গায় আবুল কালাম আজাদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ