নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার কলেজ পাড়ায় আপত্তিকর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভিকটিমের পিতা ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন কোটচাঁদপুর মডেল থানায়।
জানা যায়, ভিকটিমের পরিবার কলেজ পাড়া ট্রেন চালক মৃত আজিজ এর বাসায় ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। মৃত আজিজ এর মৃত্যুর পর তার কোন পুত্র সন্তান না থাকায় স্ত্রী ও একমাত্র মেয়ে ওয়ারেশ হিসেবে বর্তমান ঐ বাড়ির মালিক। সেই সুত্রে ঐ বাড়ির কয়েকটি রুম ভাড়া দিয়ে মৃত আজিজের স্ত্রী ও তার নাতিছেলে যার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মোঃ ইলতি হোসেন ( ২৪) পিতা মোঃ নাজমুল ইসলাম মুন্না একত্রে নানার বাড়িতে বসবাস করেন। ইলতির বাবা মা চাকুরির সুবাদে তার ছোট ভাই কে নিয়ে মেহেরপুর বসবাস করেন। ইলতি খুলনা একটি পলিটেকনিক ইনস্টিটিউট এ লেখা পড়া করেন। তার নানা বাড়িতে ভাড়া থাকতো ভিকটিম সহ তার পরিবার।
২৬ শে-এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা বেলা ভিকটিমের পরিবার জানতে পারেন তার মেয়ের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইলতি ভাইরাল করে দিয়েছে। ভিকটিমের পরিবার দেখতে পেয়ে পুলিশ কে অবহিত করেন। ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসেন। আসার পূর্বেই অভিযুক্ত ইলতি পালিয়ে যান।পালিয়ে যেতে সহযোগিতা করাই মোঃ মুরাদ হোসেন (১৮) মোঃ আব্দুল মান্নান কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কথা বলা হয় কোটচাঁদপুর মডেল থানা এস আই মোঃ সাজ্জাদুর রহমান এর সাথে তিনি জানান ১.মোঃ ইলতি হোসেন ২.মোঃ মুরাদ হোসেন নামে দুই জন কে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভিকটিমের পিতা।
মামলার মূল আসামী ধরা পড়েনি সহযোগী কে ধরা হয়েছে। কথা বলা হয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে এর সাথে তিনি জানান আমার নিকট ভিকটিম ও তার পরিবার আসছিল,যেহেতু এটা ইভটিজিং না, সেহেতু থানায় ধর্ষণ মামলা হয়েছে এটা আদালতের বিষয়।




















