বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

মোঃ স্বপন আলী॥ ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহী ওমরাহ পালন শেষে দেশে ফিরলে গ্রেপ্তার হন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (গোয়েন্দা বিভাগ) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার (১৭ মার্চ) তথ্য প্রযুক্তি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, রাকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।ইসমাইল বলেন, ‘খবর পেয়ে সেখানে আমিসহ কয়েকজন হাজির হই। এ সময় দেশীয় অস্ত্রসহ রাকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালান। নিজেরাই নিজেদের শো রুম ভাঙচুর করেছে। এ ঘটনায় আমিসহ ৬ জন লোক আহত হই। ওই জমি রাকিব সরকারের নয়।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস-কমিউনিটি সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

ডুমুরিয়ায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৬

পুলিশের কাছে মায়ের হত্যায় বাবার ফাঁসি চেয়ে থানা ঘেরাও 

সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ

১০ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যাত্রা কক্সবাজার জেলা ছাত্রলীগের

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

যশোরে এতিমখানার শিশুছাত্রকে বেধড়ক পেটালো শিক্ষক, জনরোষ ও মামলার প্রস্তুতি

রাণীশংকৈলে বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের কালা বাবু-একনজর দেখতে এলাকায় মানুষের ভীড়