ডেস্ক রিপোর্ট॥ দক্ষিণ-পচ্শিম বঙ্গের জনপ্রিয় দৈনিক গ্রামের কন্ঠের খুলনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা পেয়েছেন দৈনিক গ্রামের কন্ঠ ও জনপ্রিয় অনলাইন বাংলাদেশ সকাল এর নিজস্ব প্রতিনিধি মোঃ বাবলু মিয়া।
ক্রেষ্ট ও সনদ প্রদান করেন পাঠক প্রিয় দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকা’র সম্পাদক মোঃ শাহিনুর রহমান পান্না। জনপ্রিয় দক্ষিণবঙ্গের পাঠক প্রিয় গ্রামের কন্ঠ পত্রিকা’র উদ্যোগে খুলনা বিভাগের সকল প্রান্তে কর্মরত থাকা বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশ গ্রহণে যশোর বিনোদিয়া পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের কন্ঠ পত্রিকা’র উৎসব ও প্রতিনিধি সম্মেলন ২০২৩ আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা এবং প্রতিনিধিকে তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়।দৈনিক গ্রামের কন্ঠের খুলনা বিভাগের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গ্রামের কন্ঠের নিজস্ব প্রতিনিধি মোঃ বাবলু মিয়া’র যার সচিত্র প্রতিবেদনে উঠে আসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন ও মানুষের সুখ-দুঃখ কষ্টে চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেন যার ফলস্বরুপ হিসেবে শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন বাবলু মিয়া।
প্রচারিত প্রতিবেদনের জন্য শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায়, (১৭ই- মার্চ) শুক্রবার দুপুরে সম্মেলন অনুষ্ঠানে সকল প্রতিনিধি সহ হাজারো মানুষের উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকা’র সম্পাদক মোঃ শাহিনুর রহমান পান্না।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক নাসির খন্দকার, নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব ও গ্রামের কন্ঠের ম্যানেজার মোঃ তারেক হোসেন সহ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ প্রসঙ্গে বাবলু মিয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কর্মময় জীবনের কর্মের প্রতিফলন। আগামীতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।গ্রামের কন্ঠ পত্রিকা’র পরিবারের সকলকে অভিনন্দ ও শুভ কামনা।
বাংলাদেশ সকাল এর সম্পাদক ও প্রকাশক মীর দিনার হোসেন ও সহ-সম্পাদক মির্জা গালিব উজ্জ্বল মোঃ বাবলু মিয়ার কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




















