রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ফুলপুরে বওলা ইউনিয়ন কোকাইল গ্রামে গত শনিবার, পল্লী বিদ্যুৎ বওলা অভিযোগ কেন্দ্র থেকে লাইনম্যান তাহের, সাইফুল, ফারুক সহ আরও কয়েকজন মিলে বকেয়ার জন্য জোরপূর্বক মিটার খুলে নেওয়ার সময় কোকাইল বাজারের ব্যাবসাহিক ও বাজার কমিটি মিলে গণধোলায় দেয়।
এর পরিপ্রেক্ষিতে ফুলপুর অফিস থেকে থানা সহয়তায় বিভিন্ন বাড়ীর আবাসিক মিটার খুলে নেওয়া হয়। আবাসিক মিটারের কোন বকিয়া বিল না থাকা সত্ত্বেও মিটার খুলে নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ এটা ক্ষমতার অপব্যবহার তাই অনতিবিলম্বে তদন্ত করে সঠিক বিচার প্রত্যাশি কোকাইল গামবাসী।
সরেজমিনে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা যায়, ৮-০৪-২০২৩ ইং তারিখে ফুলপুর পল্লী বিদ্যুৎ থেকে মাইকিং করা হয় বিদ্যুৎ বিল ও বকিয়া বিল দেওয়ার জন্য। পরবর্তীতে ০৯-০৪-২০২৩, তারিখে বকিয়া বিল এর জন্য মিটার মালিকের সাথে যোগাযোগ না করে অন্য লোকের সাথে কথা কাটাকাটির জেদ করে মিটারের লাইন না কেটে মিটারটি ভিটে হতে বাড়ি দিয়ে ছুটাইয়া ফেলাই অত:পর তাদের এই আচারণের বাজার এর লোকজন বাঁধা দেওয়াই তাদের মাঝে হাতাহাতি হয়।
এর পর দিন ফুলপুর থানার সহয়তা নিয়ে যেসব মিটার এর বিল বকেয়া নেই সেসব পাঁচটি মিটার ও খুলিয়া নেয় ।




















