বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হায়রে খেলা : প্রিয় দল জিতে বাড়ি ফিরলেও ভক্তের বাড়ি ফেরা হলো না !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা যশোর॥ হায় রে ফুটবল খেলা। প্রিয় দল জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরলেও যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনা ভক্ত রাকিব হোসেন (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। সে ঝিকরগাছা পৌর এলাকার ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর ধোপাপাড়া গ্রামের আসলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাখাল বঙ্গবন্ধু পার্কের পাশে মোহনের চা দোকানের টিভিতে রবিবার রাত ৯টার সময় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য স্থানীয়দের সাথে রাকিবও উপস্থিত ছিলো। হঠাৎ করে রাত সাড়ে ৯টার দিকে তার প্রিয় দল আর্জেন্টিনা প্রথম গোল দেওয়াকে কেন্দ্র করে উল্লাস করতে যেয়ে কাটাখাল বঙ্গবন্ধু পার্কের পাশে নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে যায়। গর্তের ভেতর থাকা লোহার রড ও কংক্রিটে তার মাথা ও পিঠে মারাত্মক আঘাত লাগে। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন তরতে সোমবার সকালে মৃত রাকিবের দেখতে তার বাড়িতে যান ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনেয়ার পাশা জামাল। সোমবার জোহরবাদ দরগাহ বাড়ি জামে মসজিদের জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে শেষ সমাধিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, খোলা দেখতে গিয়ে উল্লাস করতে গিয়ে ব্রীজের নিজে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের উপর ভিত্তি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩৫

রাণীনগরে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা 

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন শ্রী সমীর চন্দ্র শীল 

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধ; প্রতিপক্ষের হামলায় আহত দুই

ঈদগাঁওতে  কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

কালকিনি উপজেলা চেয়ারম্যান পদে শাহীন নির্বাচিত

দীর্ঘ মাসেও শেষ হলোনা ঈদগাঁও বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম : বাড়ছে জনদুর্ভোগ

ঐক্য পরিবারের আবেদনে ঈদগাঁওতে থ্যালাসেমিয়া পরীক্ষা ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন রোগীরা