বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)॥ কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট সকালে শুরুতে উপজেলা প্রশাসনে পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকতা মোহা: জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব,মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিম,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

উপস্থিত ছিলেন,ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা গোলাম কবির, ডা: তৃনা সাহা, চেয়ারম্যান নুর ছিদ্দিকসহ আরো অনেকে।

এছাড়া আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সম্মানিত শিক্ষকমণ্ডলী, ইউপি সদস্যবৃন্দ, ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদ,সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে ১৫ই আগস্টের শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও শোকদিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগ ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আওতায় ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার, ব্লাড সুগার চেকের ব্যবস্থা রাখা হয়েছে। শেষে আগত সকলের মাঝে বন বিভাগের সহায়তায় একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগে উষ্ণতার ছোঁয়া পেলো পাঁচশ পরিবার

কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্টদের সাথে সেনা কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

মেহেরপুরে হিজড়া অপহরণ মামলা : আবারও রেখা ও সোহাগীর জামিন না মন্জুর

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমতলীর ইউএনওর ব্যতিক্রমী আয়োজন 

সিভিক পুলিশের লাথি মহিলার, গ্রেপ্তার করল সেই সিভিককে উস্তি থানার অফিসার পার্থ বাবু

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ দিবস আজ  

সাতক্ষীরায় স্বামীর দাফনে বিলম্ব, এসএসসি পরীক্ষা দিতে দেয়নি স্ত্রীকে

রাণীশংকৈলে মডেল স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ; শিক্ষা অফিসেও মিলছে না প্রতিকার 

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান