বাংলাদেশ সকাল
রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : জেলার ঐতিহ্য ও প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্চাচারিতার অভিযোগ তদন্তে ভুক্তভোগী সর্বসাধারণের অভিযোগ গ্রহণের জন্য ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত অভিযোগ বাক্সে অভিযোগ পত্র দাখিল করেছেন সচেতন অভিভাবক ও ভুক্তভোগী অংশীজন।

৮ সেপ্টেম্ব সকাল ১১টা ৩০ মিনিটের সাধারণ অভিভাবকের পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক কর্তৃক সংঘটিত বিভিন্ন সময়ের অনিয়ম, দুর্নীতি ও অর্থলোপাট সংক্রান্ত অভিযোগনামা দাখিল করা হয়।

জানা যায়, ইতোমধ্যে ভুক্তভোগী শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্কুল মার্কেটের চুক্তিবদ্ধ দোকান মালিক,স্কুলের ড্রেসমেকার’সহ বিভিন্ন অংশীজন অভিযোগপত্র দাখিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য যে, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত গত দশক ধরে স্কুলের অভ্যন্তরে লাগামহীন দুর্নীতি,অনিয়ম, অর্থলোপাট’সহ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার হীন মানসে অপ্রতিরোধ্য ফ্যাসিবাদী সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার লাগামহীম অনিয়ম, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের প্রতিবাদে স্কুলের সাধারণ শিক্ষার্থী সহশিক্ষকরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ আন্দোলনে শুরু করে। দাবি আদায়ে গত ১ সেপ্টেম্বর স্কুলের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল সহকারে মহাসড়ক অবরোধ করে। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে সৃষ্টি হয় দীর্ঘ  যানজট। চলমান সংকট নিরসনে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি তদন্তকার্যক্রম শেষ না পর্যন্ত অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে কর্মবিরতি থাকার নির্দেশনা জারি করেন এবং ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী সর্বসাধারণের অভিযোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

আমিরাতে হেল্প ডেস্ক স্থাপন বাংলাদেশ কনস্যুলেট আল আভিরে

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

কালীগঞ্জে জমি সংক্রান্ত জেরে যুবককে পিটিয়ে হত্যা

বাগমারায় সরকারি রাস্তা নির্মানে বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় দুইজন আহত

দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত

দেবহাটায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বাগমারায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেকুজ্জামান এর মতবিনিময়