বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে উপজাতি ধর্ষণ মামলায় আটক ৩ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

মো.আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় ধর্ষণ মামলা করলে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে অভিযানের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে মানিকছড়ির ২নং ওয়ার্ডের পূর্ব গচ্ছাবিল (শাহ আলমের বাড়ী) মো. মোহর আলীর ছেলে মো. শাহ আলীকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপর একই ইউনিয়নের মো. আবদুল মালেকের ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ মিজান (২২) ও মানিকছড়ি ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে মো. হোসেন আলীকে (২২) গ্রেফতার ও নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আসামিদের মানিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৩ জন আসামির মধ্যে ১ জন ধর্ষণের দায় স্বীকার করেছে। অপর ২ জন ধর্ষণে সহায়তার করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে। আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরর্তীতে পদক্ষেপ নেয়া হবে বলেও জানায় পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে রাজকীয় সংবর্ধনায় ইমামের বিদায়

মহান মে দিবস উপলক্ষ্যে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর নেতাদের পক্ষ হতে খাবার বিতরন 

রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন 

দুইবার উচ্ছেদের পরও থামছেনা টায়ার পুড়িয়ে কালো তেল উৎপাদন, পরিবেশের মারাত্মক বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

পদুয়ায় চিরনিদ্রায় শায়িত একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মৃতদেহ উদ্ধার