এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় গাবসারা ইউনিয়নে চরাঞ্চলের ২০০ দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং সেখানে জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
২ জুন ২০২৫ তারিখ ভুঞাপুর উপজেলা পরিদর্শন করার সময় এ ঈদ সামগ্রী ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়াও তিনি ভুঞাপুর উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কাটান।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী ও অনাথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণসহ তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ভুঞাপুরে শিয়ালকোল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল।




















