বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে সীমান্তের আলুক্ষেতে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের আলুক্ষেত থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সীমান্তবর্তী তাজপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যায়। এসময় একজন কৃষক সীমান্তের ধারে আলুক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে এসে দেখেন যে, পাশের গ্রামের মানসিক ভারসাম্যহীন শ্যাম চরনের লাশ পড়ে আছে। তখন তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত শ্যাম চরন পাহানের ছেলে প্রনব পাহান বলেন, আমার বাবা প্রায় দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে বাড়ীতেই থাকেন। দিনের বেলায় বাহিরে যেন না যায় সেজন্য মাঝেমধ্যে পায়ে শিকল দিয়েও বেঁধে রাখি। গতকাল সোমবার রাতে পায়ের শিকল খুলে দিয়ে বাবাকে ঘরে শুয়ে দিয়ে আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। এরপর গভীর রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হয়ে দেখি বাবার আর ঘরে নেই। তখন পরিবারের সবাই রাতেই এলাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে লোকজনের মুখে জানতে পারি আমার বাবা সীমন্তের পাশে একটি আলুক্ষেত তার লাশ পাওয়া গেছে।

কড়িয়া বিওপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কোমান্ডার সুবেদার মোহাম্মদ শাহ আলম বলেন, ভারত সীমান্তের কাটা তারের থেকে প্রায় ২শ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আলুক্ষেতে একজনের লাশ পরে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাই। স্থানীয় ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, উপদেষ্টা ফাওজুল কবির খান

অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত, চ্যানেল আমতলীর শুভেচ্ছা 

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে বোর্ডবাজারে আলোচনা সভা ও দোয়া সম্পন্ন

ছেলের আগুনে পুড়লো পিতার বসতবাড়ি 

বাগমারায় ইউপি চেয়ারম্যান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

শাজাহানপুরে নবাগত ইউএনও’র সাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের নামে চোরাকারবারির মামলা

গাজীপুরে যানজট নিরসন সংক্রান্তে মতবিনিময় সভা

ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির হিড়িক, প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের মেঠো রাস্তাঘাটে

ফুলপুরে আনসার ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান