বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

নাসিম রেজা॥ একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর।

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু তার বক্তব্যে একথা বলেন ।

বৃহস্পতিবার ৩ই আগস্ট সকাল ১২ টায় বামুনিয়া সোনাতনকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু প্রধান অথিতি ও উপজেলা নির্বাহি অফিসার নারায়ণ চন্দ্র পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই ড্রেস তুলে দেন।

এ সময় প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্জন তুলনাহীন। শিক্ষা মানুষকে আরো এগিয়ে নিয়ে যায়, শিক্ষার মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক বা সামাজিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষাকে গুরুত্বের সাথে সকলকেই গ্রহণ করা উচিত।

এ সময় বামুনিয়া সোনাতনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ডাঃ আফিল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বামুনিয়া সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওজিয়ার রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেফতার

গাজীপুরে দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ, অগ্নিসংযোগ আহত ৫

বাহারাইন প্রবাসী মাসুদ মির্জাকে কুপিয়ে হত্যা

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ 

ভয়াবহ আগুন দুর্ঘটনা থেকে রক্ষা পেল নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস 

উত্তর

বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যাতিক্রম আয়োজন

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিস্তা রক্ষার আন্দোলন হলেও চর দখলকারীদের বিরুদ্ধে আন্দোলন করবে কে?

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত