বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে চাকুরী ফেরতের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষার ৯৬ জন চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাকে বকেয়া বেতন সহ চাকুরীতে পূর্ণ বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলার চাকুরীচ্যুত শিক্ষক মঈনউদ্দীন বলেন, জামায়াত বিএনপি অপবাদ দিয়ে আমাদের চাকুরীচ্যুত করা হয়েছে।

আজকের এই মানববন্ধন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের চাকুরী পূর্ণবহাল এবং বকেয়া বেতন ফেরত চাই। আরেক চাকুরীচ্যুত শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা পৌর শাখার সাবেক সেক্রেটারি জেনারেল মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমরা সকলেই শিক্ষক ছিলাম। ক্রমান্বয়ে ২০১১, ২০১২ ও ২০১৪ সালে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আব্দুর রউফ সাহেব জামায়াতপন্থী শিক্ষকদের চাকুরীচ্যুত করেছিলো। আগে যাদের চাকুরীচ্যুত করা হয়েছিলো, তাদের অনেককে চাকুরী ফেরত দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি’র দৃষ্টি আকর্ষণ করছি, আগে যা বাড়াবাড়ি করেছেন, এখন আর বাড়াবাড়ির সুযোগ দেওয়া হবে না। ২০১০ সাল থেকে অন্যান্য শিক্ষকরা যা সুযোগ সুবিধা পেয়েছে। আমরা সেই সকল সুযোগ সুবিধা সহ চাকুরী ফেরত চাই। এসময় চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, দুলাল ইসলাম, সাইদুর রহমান, রেজাউল করিম, আনার কলি, হাফেজ মোঃ হেলালউদ্দিন, জাহিদুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেস ক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি – বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

বেনাপোলে কবরস্থান থেকে রেশমা নামে তৃতীয় লিঙ্গের নারীর লাশ উদ্ধার

যশোরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও লুটপাট; ৯৯৯ এ কল করে রক্ষা

শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর আটক-১

প্রতিষ্ঠা বার্ষিকিতে আমতলী চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সংবর্ধিত

সুনামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক আটক

গঙ্গাচড়ায় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা- সভাপতি অয়ন, সম্পাদক রিফাত 

নাটোরের চারটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বন্টন

দেবহাটায় সারাদেশের ন্যায় ৫০টি উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী