বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে সংগ্রামের সেমিনার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার জেলা পাথরঘাটায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর উদ্যোগে ও সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি (সংগ্রাম) এর আয়োজনে “ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপদ শুঁটকি বাজারজাতকরনে ব্যবসায়িক সনদপ্রপ্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। এ সভায় এ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

সভায় বক্তব্য রাখে বাংলাদেশ ট্রলার মালিক সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাব এর সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও গবেষক মোঃ শফিক ইসলাম খোকন,ইউপি সদস্য ছগির হোসেন, ইউপি সচিব আব্দুল গনি ও পাথরঘাটা সিসিডিবির পাথরঘাটা ব্যবস্থাপক সুব্রত মিস্ত্রি প্রমুখ।

সভায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন। সভায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের প্রামান্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের কারিগরি কর্মকর্তা রাজিব সরকার।

এ প্রকল্পের অর্থায়নে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসংস্থান পল্লী কর্রসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কারিগরি সহযোগিতা করছেন।

সভায় বক্তারা বলেন, বরগুনা ও পটুয়াখালী জেলায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের আয়োজনে পাথরঘাটা উপজেলায় পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কাজে পাথরঘাটার ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা বিষমুক্ত শুটকির কাজ করে যাচ্ছেন। গত দু’বছর ধরে এ কাজের সফলতা দেখছেন ওই উদ্যোক্তারা।

পাথরঘাটার নতুন বাজার এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা মাহবুব হোসেন ও পদ্মা এলাকার আলম হোসেন বলেন, আমরা পাথরঘাটায় বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের লক্ষ্যে চেষ্টা করে সফলতা অর্জন করেছি। তবে এ কাজে ব্যয় বেশি হলেও বেশি আয় করা সম্ভব। তবে এ তরুণ উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণসহ এ প্রকল্প দীর্ঘায়িত করা প্রয়োজন বলে মনে করে বক্তারা।

এ ব্যাপারে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বিষমুক্ত শুঁটকি প্রক্রিয়াজাত ও বাজারজাত করণে বিষমুক্ত ব্যবসায়িক সনদপ্রপ্তি বিষয়ক (ট্রেড লাইসেন্স) সরকারি বিধি মেনে স্বল্পমূল্যে উদ্যোগ রয়েছে। এতে তৃণমূল পর্যায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জলন

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন কালীন ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন

শেরপুরে বন্য হাতির তান্ডব: হতাহত ২

ঝিকরগাছায় পারিবারিক ভিটায় জায়গা হলোনা বৃদ্ধা মা আর প্রতিবন্ধী বোনের

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

পাবনায় ডিবি’র অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি; সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীরা

বেনাপোল সীমান্তে ১৭টি সোনার বিস্কুট সহ আটক ১

আমরা নগরীর উন্নয়ন চাই – মসিক মেয়র 

দেশের জনগণ ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার: গোলাম পরওয়ার