বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প সৌর বিদ্যুতে আলোকিত মানিকছড়ির ২৭১ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পরিবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অনুন্নত ও দূর্গম জনপদ বাটনাতলী ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ২৭১ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার মরাডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিমের সভাপতিত্বে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামাউন ফরাজী সামু ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মো. শাহরিয়ার হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এরই আলোকে পার্বত্য জেলার দূর্গম ও অনুন্নত জনপদ বিদ্যুতায়িতের কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পাহাড়ের অনগ্রসর জনপদ আলোকিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সোলার হোম সিস্টেম প্রকল্পে তিন জেলায় ৪০ হাজার পরিবার আলোকিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের দুই এই বাটনাতলী ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে’।

পরে অতিথিরা সোলার হোম সিস্টেমে সুবিধাভোগীর হাতে সোলার প্যানেল তুলে দেন। এর আগে গত ৩রা জুন ইউনিয়নের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৬টি ওয়ার্ডে ৯৫৪ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় পুলিশের প্রমিলা বাহিনী

পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে কাজ, অভিযোগ পাওয়ার পরও নিশ্চুপ প্রকৌশলী 

রাণীনগরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন 

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল থানার ওসি তদন্ত হত্যা মামলার রহস্য উদঘাটন করায় পেলেন সম্মাননা স্মারক 

নাটোরে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  

বনপাড়ায় পৌরসভায় জাকির , মাঝগাঁওয়ে দুলাল ও জোয়ারী ইউনিয়নে আকবর নির্বাচিত

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০, আটক ৬

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত